শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে নিয়ে হঠাৎ ফিফার পোস্ট, দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে কোনো বার্তা পেলে তা যেকোনো দেশের জন্যই খুশির খবর হয়ে ওঠে। এবার ফিফার পোস্টে উঠে এলো বাংলাদেশের নাম। তাও আবার বেশ শক্তিশালী ভূমিকায়!

বাংলাদেশের ফুটবলে বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে। জামাল ভূঁইয়া-তারেক কাজীর পর হামজা চৌধুরী গায়ে জড়ান লাল-সবুজের জার্সি। এরপর সামিত সোম-কিউবা মিচেলদের অন্তর্ভুক্ত হওয়ার পর বাংলাদেশ ফুটবল দল যেন হয়ে উঠেছে আরও শক্তিশালী। দক্ষিণ এশিয়ায় যেন রাজত্ব করতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এমনকি গত বছর এএফসি এশিয়ান কাপে সুযোগ না পেলেও দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বাংলাদেশ। হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা যে ফুটবলে উন্নতি করেছে, এবার সেটাই জানালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে বাংলাদেশকে নিয়ে একটি পোস্ট করেছে ফেডারেশন অব ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। তবে সরাসরি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি আখ্যা দেয়নি ফিফা। প্রশ্নটা ছেড়ে দিয়েছে ফুটবল ভক্তদের মাঝেই।

ফেসবুকে বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি পোস্ট করেছে ফিফা। আর ছবির ক্যাপশনে লিখেছে, ‘‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’’ এরপর বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে।

মুহূর্তেই পোস্টটি লুফে নেন নেটিজেনরা। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরাশক্তিও মেনে নেন কেউ কেউ। রিয়্যাক্ট-কমেন্ট ও শেয়ারের ঝড় বয়ে যায়। ভক্তরা হয়তো বাংলাদেশকেই দক্ষিণ আফ্রিকার পরাশক্তি হিসেবে দেখতে চাইছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশকে নিয়ে হঠাৎ ফিফার পোস্ট, দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

প্রকাশিত সময় : ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬