শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শোকজের কারণ জানালেন ছাত্রদল নেতা হামিম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

তানভীর বারি হামীম, তার ফেইসবুক পোস্টে ভিডিও বার্তায় বলেন, ‘আমি জানতে পারি, গতকাল বৃহস্পতিবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল করি, সেটি করায় আমাকে শোকজ করা হয়েছে।’

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তারা আমাকে লিখিতভাবে শোকজ দিতে বলেছে।

কিন্তু আমি দেব না একটি কারণে-আমাকে ব্যক্তিগতভাবে শোকজপত্র দেওয়া হয়নি। নিশ্চয়ই আমি এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে ব্যক্তিগতভাবে শোকজ পাঠানো যাবে না। ডিরেক্ট সামাজিক মাধ্যমে এমন একটি শোকজ দেওয়া হয়েছে, এখন সারা বাংলাদেশের মানুষ আমাকে ফোন দিচ্ছে, জানতে চাচ্ছে কী এমন অন্যায় করেছি।’

শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন পরিচিত মুখ এবং বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শোকজের কারণ জানালেন ছাত্রদল নেতা হামিম

প্রকাশিত সময় : ১১:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬