বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই বিমানবন্দরে আটকা সোনাল চৌহান, মোদির হস্তক্ষেপ কামনা

ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার জেরে উত্তাল মধ্যপ্রাচ্য। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপদভাবে দেশে ফেরার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

‘জান্নাত’ খ্যাত এই অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, চলমান সংকটের কারণে আমি বর্তমানে দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং ভারতে ফেরার কোনো নিশ্চিত উপায় নেই। আমি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের নির্দেশনা ও সমর্থন কামনা করছি। সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তা পেলে আমি গভীরভাবে কৃতজ্ঞ থাকব।’

সোনাল চৌহান একা নন, তার মতো হাজারো যাত্রী এখন দুবাই বিমানবন্দরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং উৎকণ্ঠা। ইরান ও ইরাকের আকাশসীমা বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোসহ প্রধান বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। অনেক ক্ষেত্রে রুট পরিবর্তন করায় দীর্ঘ বিলম্বের সৃষ্টি হচ্ছে।

মূলত ইসরায়েল ও আমেরিকার আকস্মিক গতিবিধি এবং ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলেই মধ্যপ্রাচ্যের আকাশপথে এই অচলাবস্থা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়ায় দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলো এখন স্থবির।

ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আকাশপথ নিরাপদ হওয়ার সঙ্গে সঙ্গেই আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপাতত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুবাই বিমানবন্দরে আটকা সোনাল চৌহান, মোদির হস্তক্ষেপ কামনা

প্রকাশিত সময় : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬