বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেপুটি স্পিকারের আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি!

আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনেই নির্ধারিত হবে সংসদের অভিভাবক; স্পিকার এবং ডেপুটি স্পিকার। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এখন রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মনে একটিই প্রশ্ন- কে বসছেন স্পিকার ও ডেপুটি স্পিকারের মর্যাদাপূর্ণ আসনে? ধারণা করা হচ্ছিল স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী দল বিএনপির। তবে জুলাই সনদ অনুযায়ী, বিরোধী দলকে ডেপুটি স্পিকারের নাম নির্ধারণের প্রস্তাব দিয়েছে সরকার।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পর্কে বলা আছে, ‘কোনো সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ-সদস্যদের মধ্য হইতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করিবেন, এবং এই দুই পদের যে কোনটি শূন্য হইলে সাত দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ বৈঠকরত না থাকিলে পরবর্তী প্রথম বৈঠকে তাহা পূর্ণ করিবার জন্য সংসদ-সদস্যদের মধ্য হইতে একজনকে নির্বাচিত করিবেন।’

জানা গেছে, ঘরোয়া এবং আনুষ্ঠানিক আলোচনায় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদে কোনো সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও। জামায়াতের পক্ষ থেকেও এ নিয়ে তৎপরতা দেখা গেছে। কে হবেন ডেপুটি স্পিকার তা নিয়ে দল ও জোটের নানা জায়গায় আলোচনা চলছে।

জামায়াত সূত্রে জানা যায়, ডেপুটি স্পিকার পদে এখন পর্যন্ত তিনজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। এর বাইরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মৌখিকভাবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। জামায়াতের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন পাবনা-১ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সাবেক আমির ও একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম এবং পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। তাদের মধ্য থেকে কাউকে ডেপুটি স্পিকার পদে নিয়োগ দেওয়া হতে পারে।

এনসিপির দায়িত্বশীল এক নেতা জানান, ডেপুটি স্পিকার পদ জোটের পক্ষ থেকে এনসিপিকে দেওয়ার জন্য মৌখিকভাবে জামায়াতে ইসলামীকে আমরা জানিয়েছি। সেক্ষেত্রে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডেপুটি স্পিকারের আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি!

প্রকাশিত সময় : ১১:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬