বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবেছে ইরানি যুদ্ধজাহাজটি, নিহত ৮০

ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভারত মহাসাগরে হামলার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বুধবার এক ব্রিফিংয়ে ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে।

সামনে এ ধরনের আরো বড় আকারের হামলা আসছে।
পিট হেগসেথ আরো জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানি আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজটির নথি অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিল।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছিল যে তারা ইরানি নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা’ থেকে পাঠানো বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।

উপপররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া তথ্য সঠিক হলে প্রায় ৬৮ জনের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি, রয়টার্স

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবেছে ইরানি যুদ্ধজাহাজটি, নিহত ৮০

প্রকাশিত সময় : ১০:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬