জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার রাতে দলের দপ্তর সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। তবে কী কারণে এমন সিদ্ধান্ত, বিজ্ঞপ্তিতে সে ধরনের কোনো বিষয় উল্লেখ করা হয়নি।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার ঢাকা সফর নিয়ে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















