বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ল ৩ মাস

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে কুয়েত যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেকারণেই দেশটিতে এক মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিজিট ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কুয়েতের বাইরেবসবাসকারী প্রবাসীদের জন্য অতিরিক্ত ৩ মাসের ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সকল ধরণের ভিজিট এন্ট্রি ভিসা গত শনিবার ২৮ ফেব্রুয়ারী থেকে এক মাসের জন্য বাড়ানো হবে। এই মেয়াদোত্তীর্ণকরণটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে।

বর্তমান যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করে এই সময়ের মধ্যে নির্ধারিত ফি এবং এর ফলে জরিমানা থেকে সম্পূর্ণ অব্যাহতি থাকবে। যে সকল প্রবাসীদের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে অথবা ইতোমধ্যে শেষ হয়ে যাবে, তাদের ছুটির মেয়াদ ৩ মাস স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।

তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে এবং কোনো ধরণের ফি ছাড়াই নবায়ন হয়ে যাবে।।

মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, দেশের পরিস্থিতির উন্নয়নের ওপর নির্ভর করে উল্লেখিত সময়কাল আরও বাড়ানো যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়ল ৩ মাস

প্রকাশিত সময় : ১০:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬