রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। রিটন প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, মাহফুজুর রহমান রিটনকে সুখি, সমৃদ্ধি ও শান্তির নগরী রাজশাহী সিটি কর্পোরশেনের প্রশাসক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রিটন অত্যন্ত স্নেহের। আগামী দিনে রাজশাহী মহানগরী সুন্দর ও সমৃদ্ধিশীল হিসেবে গড়ে তুলতে রিটনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই প্রত্যাশা রাখছি। তার প্রতি সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।
প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ ৫টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, বরিশাল, মংমনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশন। রিটন এর আগে রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক ছিলেন। এরপর তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রায়হান রোহানঃ 

























