বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চোরাইভাবে তেল সরবরাহ, বিক্রি ও মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়া তেল সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চান অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি তিনি জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন।

পরিদর্শন শেষে তিনি সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দেন জ্বালানি প্রতিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চোরাইভাবে তেল সরবরাহ, বিক্রি ও মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রকাশিত সময় : ০৭:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬