বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিন বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৮ মার্চ) আবহাওয়া অফিসের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।

গতকাল বুধবার বিকেলের পর থেকেই ঢাকার আকাশে মেঘের ঘনঘটা দেখা দেয়। সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিতে ভিজেছে রাজধানী ও এর আশপাশের এলাকা। আবহাওয়াবিদরা বলছেন, বায়ুমণ্ডলে বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় থাকায় এই আকস্মিক ঝোড়ো হাওয়ার সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের পরিধি আরও বাড়তে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২২ মার্চ থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে এবং পুনরায় তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করবে।

দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যা এই ঋতুতে আবহাওয়ার এমন পরিবর্তনের প্রধান কারণ হিসেবে কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তিন দিন বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত সময় : ১০:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬