বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে অভিনেতা শামস সুমনের জানাজা ও দাফন নিয়ে যা জানা গেল

জনপ্রিয় অভিনেতা শামস সুমন হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রাজশাহী নগরীর লক্ষীপুর ঝাউতলা এলাকার বাসিন্দা শামস সুমনের শেষ জানাজা ও দাফন রাজশাহীতে সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমের ছোটভাই সাংবাদিক রাশেদ রিপন জানান, শামস সুমনের মৃত্যুর সময় তাঁর স্ত্রী লন্ডনে ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তিনি দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। বুধবার (১৮ মার্চ) তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ যোহর নগরীর লক্ষীপুর ঝাউতলা জামে মসজিদে শেষ জানাজা হবে। এরপর শামস সুমনের মরদেহ নগরীর হেতমখাঁ কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
স্কুলে পড়াকালে রাজশাহী বেতারে অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল শামস সুমনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিলেন আবৃত্তি সংগঠন স্বননের সাথে। পরে ঢাকায় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা হিসেবে জায়গা করে নেন তিনি। পাশাপাশি একাধিক চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় ছাড়াও তিনি চ্যানেল আই পরিবারের রেডিও ভূমির স্টেশন চিফ পদে কর্মরত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে অভিনেতা শামস সুমনের জানাজা ও দাফন নিয়ে যা জানা গেল

প্রকাশিত সময় : ১১:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬