বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নীরবতা ভেঙে যা বললেন মেসি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গতকাল (১ এপ্রিল) জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় দিয়ে মার্চের আন্তর্জাতিক বিরতি শেষ করেছে। লা বম্বোনেরায় অনুষ্ঠিত এই ম্যাচের আগে একই ভেন্যুতেই তারা মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারায়।

এই দুই ম্যাচেই আলোচনায় ছিলেন লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে একটি দারুণ গোল করলেও, ম্যাচ দুটির পর তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন।

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে মেসি প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, পরে আরও কয়েকটি ছবি শেয়ার করেন। দুই ক্ষেত্রেই তিনি একই ক্যাপশন দেন, ‘সবসময় আর্জেন্টিনা’; সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি।

এদিকে, আসন্ন বিশ্বকাপে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। লিওনেল স্ক্যালোনির অধীনে ২০২৬ বিশ্বকাপে (যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে) মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। ওই আসরে আর্জেন্টিনা গ্রুপ ‘জে’তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।

৩৮ বছর বয়সী মেসি (আগামী ২৪ জুন ৩৯-এ পা দেবেন) ইতোমধ্যে নিজের ক্যারিয়ারে ৯০২টি গোল পূর্ণ করেছেন। এর আগে পাঁচটি বিশ্বকাপে খেলা এই মহাতারকা রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে চান। এর আগে তিনি অংশ নিয়েছেন ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ এর বিশ্বকাপে। এই কীর্তিতে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে রেকর্ড ভাগাভাগি করবেন।

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে কোচ স্কালোনি বলেন, ‘সে যদি সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। সবাই তাকে দেখতে ও উপভোগ করতে চায়, আর আমি দলের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘সময় এলে আমরা বসে কথা বলব। সে আমাদের মতোই একই লক্ষ্য চায়। যদি সে আসে, সে সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। আমরা আশা করি, সে আসার সিদ্ধান্ত নেবে, তারপর দেখা যাবে কী হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নীরবতা ভেঙে যা বললেন মেসি

প্রকাশিত সময় : ১০:৩৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬