বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রেমিক-প্রেমিকার মধ্যেও ঝগড়া হয়’

ইরান ও লেবানন যুদ্ধ নিয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মতপার্থক্য ও উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি গত সপ্তাহে নেতানিয়াহুকে গালাগালও করেন ট্রাম্প।

তবে তাদের দুজনের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটিকে উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূত ইয়েখেল লেইটার। তিনি বলেছেন, “মাঝেমধ্যে প্রেমিক ও প্রেমিকার মধ্যে ঝগড়া হয়।”

ইসরায়েলি এ দূত আরও বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে হওয়া অসংখ্য আলাপে তিনি উপস্থিত ছিলেন। আর এতে দেখেছেন তাদের দুজনের মধ্যে গত ৪০ বছর ধরে অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের ফোনের পর গতকাল সোমবার ইরানের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হন নেতানিয়াহু। ইসরায়েলি দূত বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে নেতানিয়াহু উত্তেজনা প্রশমনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেও বোঝেন, “কোনো পাল্টা হামলা না চালিয়ে ইরানের বোমা হজম করতে পারবে না ইসরায়েল।”

এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অনেক গভীরভাবে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে গত রোববার রাতে হামলা চালায় দখলদার ইসরায়েল। এর জবাবে ওইদিন রাতে ইসরায়েলে মিসাইল ছোড়ে ইরান। এরপর দুই পক্ষের মধ্যে পূর্ণ মাত্রার সংঘর্ষ শুরু হয়। তবে ট্রাম্পের হস্তক্ষেপে আবার একদিনেই এটি থামে।

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘প্রেমিক-প্রেমিকার মধ্যেও ঝগড়া হয়’

প্রকাশিত সময় : ০৯:৩১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬