রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেব-শুভশ্রীর মতো অভিমান ভুলে ফের এক হতে যাচ্ছেন রাজ-মিমি!

দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন নিয়ে কলকাতার সিনেমাপাড়ায় আলোচনা থামছেই না। ‘দেশু ৭’ সিনেমায় দীর্ঘ বিরতির পর তাদের একসঙ্গে দেখা যাবে—এ খবর প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ায় কৌতূহল তুঙ্গে।

তবে সিনেমার গল্পের চেয়ে তাদের পুরনো প্রেমের সম্পর্কের পর ফের একসঙ্গে কাজ করাই যেন বেশি আগ্রহের কারণ হয়ে উঠেছে।

এর মধ্যেই সামনে এসেছে আরো এক চমক। শুভশ্রীর স্বামী পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী দীর্ঘ ১১ বছর পর তার প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে এবার রাজ থাকছেন না পরিচালকের আসনে। মিমিকে নিয়ে নির্মিতব্য নতুন প্রজেক্টে তিনি থাকছেন প্রযোজকের ভূমিকায়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এর একটি বিশেষ প্রজেক্টে রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করবেন মিমি।

রাজের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে বড় সাফল্য পান মিমি চক্রবর্তী। এরপর ‘যোদ্ধা’ এবং ২০১৫ সালের ‘কাঠমাণ্ডু’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা।

সিনেমার সেটেই ধীরে ধীরে গড়ে উঠেছিল রাজ-মিমির প্রেমের সম্পর্ক। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। পরবর্তীতে রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। সেই সময় মিমিকে ঘিরে নানা খবরও ছড়িয়ে পড়েছিল। এমনকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও সে সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

দীর্ঘ বিরতির পর এবার ফের রাজের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজের সুযোগ পাচ্ছেন মিমি। জানা গেছে, একটি সারভাইভাল থ্রিলারধর্মী প্রজেক্টের জন্য তাঁর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকবেন একজন নারী। ছবিটি পরিচালনা করবেন অয়ন চক্রবর্তী।

মিমি নিজেও জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু হতে পারে।

রাজ-মিমির এই পেশাগত পুনর্মিলনের খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নানা জল্পনা। দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত কামব্যাকের সঙ্গে একই সময়ে রাজ-মিমির ফের একসঙ্গে কাজ করাকে কেন্দ্র করে টলিপাড়ায় তৈরি হয়েছে নতুন সমীকরণের আলোচনা।

কেউ কেউ প্রশ্ন তুলছেন, প্রাক্তন প্রেমিক দেবের সঙ্গে শুভশ্রী ফের সিনেমা করায় কি কোনো অভিমান থেকেই মিমিকে নিয়ে নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছেন রাজ? আবার কারও কারও ধারণা, শুভশ্রীকে পাল্টা জবাব দিতেই কি এমন সিদ্ধান্ত?

তবে এসবই আপাতত জল্পনা। রাজ-মিমির নতুন কাজের পেছনে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব রয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু অতীতের প্রেম ও বর্তমান সম্পর্কের সমীকরণ টেনে দেব-শুভশ্রী এবং রাজ-মিমির এই নতুন শুরু ঘিরে যে টলিপাড়ায় আগ্রহ তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘সৎ সাহস থাকলে আইনের মুখোমুখি হোন’

দেব-শুভশ্রীর মতো অভিমান ভুলে ফের এক হতে যাচ্ছেন রাজ-মিমি!

প্রকাশিত সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬