রাজশাহী নগরীতে মোসা. হেলেনা (৩৫) নামের এক নারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হেলেনার বাবার নাম নায়েক আলী। তিনি পাশের নামো ভদ্রা রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ভাড়া বাড়ির একটি ঘরে একাই বাস করতেন হেলেনা। দুই বছর আগে পূর্বের বিয়ে ডিভোর্স হলে রয়েল নামের এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। তবে রয়েলের বর্তমান সংসারে পূর্বের স্ত্রী থাকায় হেলেনার সঙ্গে রয়েল ও তার স্ত্রীর কলহ লেগে থাকতো। শুক্রবার দিবাগত রাতে সবাই ইবাদতে মশগুল থাকার কোনো এক সময় হেলেনাকে কেউ হত্যা করে থাকতে পারে। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি প্রতিবেদন পেলে বলা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ভাড়া বাসা থেকে নারীর পোড়া মরদেহ উদ্ধার
-
রিপোর্টারের নাম - প্রকাশিত সময় : ১১:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৭৮
Tag :
সর্বাধিক পঠিত























