মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘দেশে নারী নির্যাতন প্রচুর হচ্ছে’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “দেশে নারী নির্যাতন প্রচুর হচ্ছে। ধর্ষণ, নির্যাতনের মতো অপরাধ যদি দমন করতে না পারি তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব। সামাজিক আন্দোলন করে এই অপরাধ প্রতিরোধ করতে হবে।”

রবিবার (৯ মার্চ) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “অপরাধ দমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভবন নয়। তাদেরকে সহযোগিতা করতে হবে।”

তিনি আরো বলেন, “জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে। বর্তমান সরকার আহতদের যতদিন প্রয়োজন ততদিন চিকিৎসা সুবিধা দেবে। আহত এবং শহীদ পরিবারদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর হচ্ছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত খুলনার ৬১ জনের মধ্যে ৪০ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। এ নিয়ে মোট ৫৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হলো।

অনুষ্ঠানে বক্তৃতা করেন- খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘দেশে নারী নির্যাতন প্রচুর হচ্ছে’

প্রকাশিত সময় : ০৭:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫