মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, তা ব্যর্থ হয়েছে: নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে সে রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে। তারা একটি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে, তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে।’

আজ শনিবার বিকেলে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), তারা বিভিন্ন সময়ে দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা রাখার জন্যই এসব কথা বলছে। কিন্তু আদৌ তো তারা নির্বাচনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও তারা কিন্তু মাঠে ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে তারা আসল ভাগাভাগি এবং নির্বাচনে কীভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে তারা নেগোসিয়েশন করছে।’

নাছির উদ্দীন নাছির বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চারজন নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থী। আমরা মনে করি সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সাথে হওয়া উচিত।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা এতদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও চীন সফরের আগে তিনি হঠাৎ করে এটি জুন মাসে নিয়ে গেছেন। এটি জনসাধারণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, তা ব্যর্থ হয়েছে: নাছির

প্রকাশিত সময় : ১১:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫