সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুদক কার্যালয়ে হাসনাত-সারজিস

দুর্নীতি দমন কমিশনে (দুদক) ‘অত্যন্ত গোপনীয়’ অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাঁগিচায় দুদকে এসে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ দেন তারা।

দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দুদকের কাছে কিছু অভিযোগ নিয়ে এসেছি। আমরা লিখিতভাবে সেগুলো জমা দিয়েছি।’

অভিযোগের ধরন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অত্যন্ত গোপনীয়।’

অভিযোগগুলো কার বিরুদ্ধে, এমন প্রশ্নের জবাবে এনসিপি নেতা হাসনাত বলেন, ‘এটাও খুবই গোপনীয়। আমরা যদি এখন গোপন বিষয়গুলো প্রকাশ করি, তাহলে সেগুলো গোপন থাকবে না। তাছাড়া, অন্যায়কারীরা সতর্ক হয়ে যাবে।’

এ সময় সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘আগে কিছু লোক দুদককে সাম্রাজ্য গড়ার জন্য ব্যবহার করেছে। অন্যদিকে, অনেকে কোনো অন্যায় না করেও হয়রানির শিকার হয়েছে। এখন এমন কিছু ঘটবে বলে আমরা আশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, যা আমরা লিখিতভাবে জমা দিয়েছি। সে কারণেই আমরা এখানে এসেছিলাম। এ মুহূর্তে আর কিছু বলার নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুদক কার্যালয়ে হাসনাত-সারজিস

প্রকাশিত সময় : ১১:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫