সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লুটপাট-চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আযম খান

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানবলেছেন, ‘কেউ লুটপাট চাঁদাবাজি, দখলবাজি, কোনো প্রকার অপকর্ম করবেন না। সাধারণ জনগণ যেন বলতে না পারে আওয়ামী লীগের মতো একই কাজ করছে বিএনপি। অপকর্মের দায়ে সারাদেশে এ পর্যন্ত ২০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার স্থানীয় রফিক কনভেনশন সেন্টারে সখীপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, ‘এখন আর দিনের ভোট রাতে হবে না। সকল ভোটার নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সকলেই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।’

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি একাব্বর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার, সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন (কমিশনার), সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির ১০ টি ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লুটপাট-চাঁদাবাজি-দখলবাজি করলে কোনো ছাড় নয়: আযম খান

প্রকাশিত সময় : ১১:৩৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫