বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীকে হত্যা, যা জানা গেল

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে দুই ছাত্রীর সিঙ্গারা খাওয়া ও তাদের নিয়ে হাসাহাসি, ঠাট্টা-তামাশাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।

গতকাল শনিবার ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামে। তার বাবা জসিম উদ্দিন কুয়েতপ্রবাসী। দুই ভাইবোনের মধ্যে পারভেজ বড়।

জানা গেছে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েক শিক্ষার্থী এবং ইংরেজি বিভাগের পাঁচ শিক্ষার্থী বনানী ক্যাম্পাসের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ইংরেজি বিভাগের দুই ছাত্রী সিঙ্গারা খাচ্ছিলেন। তাদের সিঙ্গারা খাওয়া দেখে হাসাহাসি করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের পারভেজসহ কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাদের কাছে হাসাহাসির কারণ জানতে চান ইংরেজির শিক্ষার্থীরা। এ নিয়ে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নজরে এলে এক কর্মকর্তা মীমাংসা করে দেন। তবে এরপর ৩০ থেকে ৪০ জন বহিরাগত ডেকে নেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় পারভেজ ও তার এক বন্ধু ক্যাম্পাস থেকে বের হলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বন্ধু সেখানে চিকিৎসাধীন। তার নাম জানা যায়নি।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সিঙ্গারা খাওয়ার সময় ইংরেজি বিভাগের দুই ছাত্রীকে দেখে হাসাহাসি করছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু শিক্ষার্থী। এ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে পারভেজ নিহত হন। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

ওসি আরও জানান, ঘটনার রাতেই নিহতের মামাতো ভাই ৩ জনের নাম উল্লেখ করে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। বাদী দাবি করেছেন, পারভেজ প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ছাত্রদলের কর্মী।

এদিকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেসবুক পেজে এক পোস্টে ‘ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এছাড়া রাত ১০টা ৫ মিনিটে ফেসবুকে আরেকটি পোস্টে বলা হয়, পারভেজ হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, বিবিএ এবং এলএলবির ৩ শিক্ষার্থীর জড়িত থাকার বিষয়ে জানিয়েছেন। মূলত ক্যাম্পাসের সামনে বসার জায়গা নিয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীকে হত্যা, যা জানা গেল

প্রকাশিত সময় : ১২:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫