রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে জমিজমাকে কেন্দ্র করে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০

রাজশাহী দুর্গাপুরে জমিজমা ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়া গ্রামে। নিহত ওই ব্যক্তির নাম হাসিবুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
এছাড়াও ঘরবাড়ী ও দোকানপাটে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের।
স্থানীয়রা জানান, রহিমের জমি মাপ জোক ও ফায়সালা করার জন্য ডাকা হয় গ্রামের মাতাব্বর বিএনপির নেতা ওয়াজেদ আলীকে। এসময় ওয়াজেদের সাথে অপর পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। এরপর পরেরদিন বুধবার সকালে তর্কে জড়িয়ে পড়া শাহিন নামের এক যুবক বাড়ি থেকে বের হলে ওয়াজেদের লোকজন ধারালো হাসুয়া দিয়ে তার কপালে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর বুধবার বিকেল থেকে রাতভর উভয় পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের অন্ততঃ ১০ জন আহত হয়। আহতরা হলেন, ওয়াজেদ আলী (৫০), সুনু (৪২), রাহিম (৪০),দুলু (৪৫)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে আহত হাসিবুল ইসলাম মারা যান।
স্থানীয়রা আরো জানান, দীর্ঘদিন থেকে গ্রামের মাতাব্বর ওয়াজেদ আলীর দখলে রয়েছে সেচ কাজে ব্যবহৃত দুইটি ডিপ টিউবওয়েল। যা নিয়েও ওই এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে একটা বিরোধ চলে আসছিলো। উভয় ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে তারা। এঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা অবস্থা বিরাজ করছে।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, জমিসংক্রান্তের বিরোধে একজন মারা গেছে। এ ঘটনায় মামলার প্রন্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্গাপুরে জমিজমাকে কেন্দ্র করে বিএনপির দু’ গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০

প্রকাশিত সময় : ০৬:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫