মাদারীপুরে এক আওয়ামী লীগ নেতা ও সাবেক এক কাউন্সিলরসহ মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শনিবার (১৭ মে) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপজেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে দলটিতে যোগ দেন খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার এবং রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজৈর উপজেলা এনসিপি প্রতিনিধি মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী বাচ্চু বাঘা, স্থানীয় বাসিন্দা মনির ফকিরসহ উপজেলা এনসিপির নেতাকর্মীরা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























