সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় বিএনপি।

শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সেই দাবি আবারও জানিয়েছে দলটি।

রাত পৌনে ৯টার মিনিটে বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিএনপির প্রতিনিধিদল সাংবাদিকদের সামনে দলের এই অবস্থান তুলে ধরেন।

তারা বলেন, এই বিষয়ে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে কিছু বলেননি। সরকারের প্রতিক্রিয়া জানার পর তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

রাজনীতিতে হঠাৎ তৈরি হওয়া নানা উৎকণ্ঠা-গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ যমুনায় আসেন।

চার সদস্যের বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির

প্রকাশিত সময় : ১১:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫