শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে গাড়ির চাকা বদলানোর সময় পিকআপের ধাক্কায় ব্যবসায়ীসহ নিহত ২

নাটোর সদরে গাড়ির চাকা বদলানোর সময় অপর পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন পিকআপ চালক ও আম ব্যবসায়ী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর শহরে চকবৈদ্যনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান। নিহত আম ব্যবসায়ী আব্দুল মজিদ (৭০) এবং পিকআপ চালক রনি (৩৫) পাবনার সাথিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, আব্দুল মজিদ চাপাইনবাগঞ্জের কানসাট থেকে আম কিনে পিকআপে পাবনার বেড়ায় ফিরছিলেন। পথে নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় তাদের পিকআপের চাকা ফেটে যায়।

এসময় চালক রনি ও আম ব্যবসায়ী আব্দুল মজিদ অতিরিক্ত চাকা খুলতে গাড়ির পেছনে আসেন। তখন আরেকটি পিকাপ এসে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মাহবুর রহমান বলেন, আশেপাশের সিসিক্যামেরার ফুটেজ চেক আমরা অজ্ঞাত পিকআপটি সনাক্তের চেষ্টা করছি। নিহতের স্বজনেরা সকালে মরদেহ নিয়ে গিয়েছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে গাড়ির চাকা বদলানোর সময় পিকআপের ধাক্কায় ব্যবসায়ীসহ নিহত ২

প্রকাশিত সময় : ০৫:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫