রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাজেটে জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: নাহিদ

বাজেটে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। বাজেটে নিম্ন, নিম্ন-মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে প্রভাব পড়বে না।”

তিনি বলেন, “বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অনৈতিক। জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের পরিপন্থি এ সুযোগ। অন্যদিকে দেশে বেকারত্ব একটা বড় সমস্যা হলেও বাজেটে বেকারদের কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পায়নি।”

তিনি আরো বলেন, “২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দকে স্বাগত জানায় এনসিপি।”

“এ অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন”, বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাজেটে জন-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: নাহিদ

প্রকাশিত সময় : ০৬:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫