শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ অনুপ্রবেশ করা বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেন স্থানীয় জনতা। বুধবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক বিএসএফ সদস্যকে একটি কলাগাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় জনতা। এ সময় ওই বিএসএফ সদস্য স্থানীয় জনতাকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের ভয় দেখানোর জন্য এসেছি। এমন আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে তাকে নিশ্চুপ থাকতে দেখা যায়। পরে তাকে বিজিবির হাতে সোপর্দ করা হয়। বিজিবি জানায়, আটক বিএসএফ সদস্যের নাম গণেশ মূর্তি।

তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৭১ বিএসএফের নূরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল। গণেশ মূর্তিকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় গ্রামবাসী ও নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির আহম্মেদ জানান, জহুরপুর সীমান্ত পিলার ১৯-এর সাব-পিলার ৫-এর সামনে সাতরশিয়া এলাকায় বাংলাদেশি গরু-ছাগল মাঠে চড়ানোর সময় ভারতের ৭১ বিএসএফের নূরপুর ক্যাম্প এলাকায় প্রবেশ করে।

এ সময় ওই বিএসএফ সদস্য গরু-ছাগলগুলোকে ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক বিএসএফ সদস্যকে বেলা সাড়ে ১১টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ সদস্যের অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অবৈধ অনুপ্রবেশ করা বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

প্রকাশিত সময় : ১০:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫