শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ছাত্রদল কমিটিতে স্থান না পাওয়াদের আমরণ অনশন

সদ্য ঘোষিত বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়ায় পদবঞ্চিত নেতাকর্মীরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনারে তারা এ অনশন শুরু করেন।

পদবঞ্চিতদের অভিযোগ, কী কারণে তাদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তারা জানিয়েছেন, উপযুক্ত কারণ না জানা পর্যন্ত এই আমরণ অনশন চলবে।

এর আগে কেন্দ্র থেকে ৪ জুন রাতে ঘোষিত হয় ১৬১ সদস্যের বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং ৯৩ সদস্যের শহর ছাত্রদল কমিটি। একই দিন জেলার সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসাসহ মোট ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক কমিটিও প্রকাশ করা হয়।

তবে, অন্যান্য ৬৮টি শাখা কমিটি নিয়ে আপত্তি না থাকলেও জেলা কমিটি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। তাদের দাবি, সদ্য ঘোষিত জেলা কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মী, এমনকি আওয়ামী লীগের নেতাদের সন্তানদেরও জায়গা দেওয়া হয়েছে।

এ বিষয়ে পদবঞ্চিত নেতা নাসিরুদ্দিন মামুন বলেন, ‘আমরা বহু বছর ধরে ছাত্রদলের রাজনীতি করছি। সামনে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। অথচ আজ আমাদের মূল্যায়ন করা হলো না। কেন আমাদের বাদ দেওয়া হলো, তা না জানা পর্যন্ত অনশন চালিয়ে যাব।’

আরেক পদবঞ্চিত নেতা আলমগীর হোসেন বলেন, ‘নতুন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে। যারা বিএনপির রাজনীতি করেন, তারাই আজ বঞ্চিত। এর প্রমাণও আমাদের কাছে রয়েছে।’

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ‘যারা আজ অনশনে বসেছেন, তারা দীর্ঘদিন ধরে সংগঠনের কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এমনকি তারা ছাত্রদলে থাকবেন না যুবদলে যাবেন, সে বিষয়েও তারা কোনো স্পষ্ট অবস্থান দেননি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বগুড়ায় ছাত্রদল কমিটিতে স্থান না পাওয়াদের আমরণ অনশন

প্রকাশিত সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫