রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জনসমর্থন থাকলে পালাতে হয় না: আজহারুল ইসলাম

জনসমর্থন থাকলে কেউ পালায় না বলে মন্তব্য করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে রংপুরের বদরগঞ্জে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনসমর্থন থাকলে কেউ পালায় না। যারা বড় বড় কথা বলেছেন, তারাই পালিয়েছে—আমরা পালাইনি, আমাদের কেউ পালায়নি।’

জামায়াত নেতা আরও বলেন, ‘আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয়, তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছিল দেশে না আসতে। কিন্তু তিনি বলেছিলেন, ‘‘আমি তো কোনো অপরাধ করিনি। আমি আমার দেশেই মরব।’’ সেই সাহসেই তিনি দেশে ফিরেছিলেন। আর যারা মুখে বড় বড় কথা বলেছিলেন, তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’

১৪ বছর কারাভোগ শেষে নিজের এলাকায় ফেরার অনুভূতি প্রকাশ করে এটিএম আজহার বলেন, ‘আমি এখন মুক্ত, স্বাধীন। নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারছি। দেশবাসী ও এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।’

এসময় সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটিএম আজহারুল ইসলাম রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জে জামায়াত আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনসমর্থন থাকলে পালাতে হয় না: আজহারুল ইসলাম

প্রকাশিত সময় : ১০:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫