শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এআই, ট্যাব, বডি ক্যামেরাসহ যা যা থাকছে ক্লাব বিশ্বকাপে

আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ক্লাব বিশ্বকাপ। এবারই প্রথম ৩২টি দেশকে নিয়ে ফুটবল বিশ্বকাপের আদলে এই টুর্নামেন্ট হচ্ছে, যা মাসব্যাপী চলবে। ক্লাব বিশ্বকাপে দেখা যাবে কিছু নতুন নিয়ম এবং অত্যাধুনিক সব প্রযুক্তি। পাঠকদের জন্য রইল সেইসব নিয়ম ও প্রযুক্তির বিস্তারিত।

রেফারির জার্সিতে বডি ক্যামেরা: ম্যাচের সময় রেফারির জার্সির সামনের দিকে লাগানো থাকবে বডি ক্যামেরা। কানে লাগানো ইয়ারপিসের মাধ্যমে যোগাযোগ করবেন রেফারি। সম্প্রচারের সময় সেই বডি ক্যামেরায় ধারণ করা দৃশ্যও দেখানো হতে পারে। পাশাপাশি, কেউ রেফারির সঙ্গে খারাপ আচরণ করলে বা খারাপ কথা বললে সেটাও ক্যামেরায় ধরা পড়বে।

অফসাইডে নতুন প্রযুক্তি: ক্লাব বিশ্বকাপে অ্যাডভান্সড সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, একাধিক ক্যামেরা, বলে লাগানো সেন্সর থেকে আরও দ্রুত তথ্য সংগ্রহ করা যাবে। অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি আরও বেশি কার্যকর হবে।

সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব: এতদিন কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হলে চতুর্থ রেফারির কাছে গিয়ে বলতে হতো। এখন প্রতিটি দলের সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব দেওয়া থাকবে। তার মধ্যেই বদলি খেলোয়াড়ের নাম জানিয়ে তারা আবেদন করতে পারবেন। এতে দ্রুত যোগাযোগ হবে এবং সময় কম নষ্ট হবে।

গোলরক্ষকের আট সেকেন্ডের নিয়ম: ছয় সেকেন্ডের বদলে গোলরক্ষকরা এখন আট সেকেন্ড বল ধরে রাখতে পারবেন। সেই নিয়ম লঙ্ঘন করলে ইনডিরেক্ট ফ্রি কিকের পরিবর্তে এবার থেকে কর্নার কিক দেওয়া হবে।

পেনাল্টি কিকে ডাবল টাচ: পেনাল্টি কিকের সময় খেলোয়াড়ের পা বলে দুই বার স্পর্শ করলে আবার তাকে শট নিতে দেওয়ার আগে প্রথম কিক খতিয়ে দেখা হবে। ডাবল টাচ অনিচ্ছাকৃত হলে তিনি আবার কিক নিতে পারবেন। ইচ্ছাকৃত হলে গোল বাতিল করা হবে।

রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক: কোনো সিদ্ধান্তে আপত্তি থাকলে রেফারির কাছে অভিযোগ করতে পারবেন শুধু দলের অধিনায়ক। বাকি খেলোয়াড়েরা রেফারিকে ঘিরে ধরতে পারবেন না। সেক্ষেত্রে দায়ী খেলোয়াড়দের রেফারি হলুদ কার্ড দেখাতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এআই, ট্যাব, বডি ক্যামেরাসহ যা যা থাকছে ক্লাব বিশ্বকাপে

প্রকাশিত সময় : ১২:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫