বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সতীর্থদের আয়না দেখতে বললেন ব্রুনো

ম্যানচেস্টার ডার্বিতে হেরেছে ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সিটির বিপক্ষে ২-০ গোলে অসহায় আত্মসমর্পণ করেছে রেড ডেভিলরা।

এই হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের ‘আয়না দেখা’ প্রয়োজন বলে জানিয়েছেন ব্রুনো ফার্নান্দেস। ওল্ড ট্রাফোর্ডের পর্তুগিজ মিডফিল্ডার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির তুলনা দিয়ে বলেন, ‘আমরা একই লেভেলের নই’।

স্কাই স্পোর্টসকে ফার্নান্দেস বলেন, ‘আমাদের কথা কম কাজ বেশি করতে হবে।’

২৭ বছর বয়সী পর্তুগিজ তারকা আরও বলেন, ‘আমি একই কথা বলছি। আমাদের বদলে যেতে হবে কারণ এমনটা অনেকবার ঘটল। ইতোমধ্যে অনেকবার। আমরা যা করেছি তা যথেষ্ট ছিল না।’

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে এ নিয়ে ১১ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ হারল ইউনাইটেড। এবার সিটিজেনদের বিপক্ষে হারে চাকরি হারানোর শঙ্কায় কোচ ওলে গানার সুলশার।

তবে ঘরের মাঠে হারের পর ব্রুনোর কণ্ঠে ছিল সবাইকে নিজের ভুলটা শোধরে মাঠে ভালো করার আহ্বান, ‘সবাইকে নিজেদের দিকে তাকাতে হবে। আপনি কী ভুল করছেন তা জানার জন্য আয়নায় তাকাতে হবে। আপনি কারও মানসিকতা পাল্টাতে পারবেন না, আপনাকে নিজের দিকেই তাকাতে হবে এবং বুঝতে হবে আপনি কী ভালে করেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

সতীর্থদের আয়না দেখতে বললেন ব্রুনো

প্রকাশিত সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১