শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে বন্ধুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

পর্তুগালের লিসবনের আলমাদা শহরে বন্ধুকধারী সন্ত্রাসীর গুলিতে মাহবুবুল আলম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘জামিলা মিনিমার্কাদো’-তে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল আলম বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বেশ কয়েক বছর ধরে পর্তুগালে বসবাস করার পাশাপাশি শহরটিতে মিনিমার্কাদো দোকানটি পরিচালনা করে আসছিলেন।

প্রাথমিকভাবে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে প্রবেশ করে এবং দোকানের অর্থ লোপাটের চেষ্টা চালায়। এতে মাহবুবুল আলম বাধা দিলে এক পর্যায়ে ঘটনার আকস্মিকতায় গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়।

এদিকে পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (Polícia Judiciária) ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাহবুবুল আলম তার এলাকায় একজন শান্তিপ্রিয় এবং কঠোর পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে লিসবন, আলমাদা এবং এর আশেপাশের এলাকার বাংলাদেশিরা গভীরভাবে শোকাহত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং পর্তুগাল সরকারের কাছে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন।

এছাড়া পর্তুগালের মতো একটি নিরাপদ দেশে এমন ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মাঝে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পর্তুগালে বন্ধুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫