রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নূরুল হুদার সঙ্গে হওয়া মবে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

বিএনপি ‘মব সংস্কৃতি’র বিরুদ্ধে ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে হওয়া মবের সঙ্গে দলের কেউজড়িত থাকলে তদন্ত করে শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার সংবাদমাধ্যমকে দলের এই অবস্থানের কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। ’

এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি বিএনপির কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন (শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা) আমরা নেব, এটা আমাদের (বিএনপির) অবস্থান। আমরা চাই, কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেন, তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার অক্ষুণ্ন থাকে, যতবড় অপরাধীই হোন না কেনে তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুণ্ন না হয়।’

গতকাল রবিবার রাতে উত্তরার বাসা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে কথিত জনতা ঘেরাও করে তার গলায় জুতার মালা পরিয়ে দেয়। তার ওপর নাজেহাল করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

কে এম নূরুল হুদার দলীয়করণের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করে দেওয়ার জন্য যে কয়েক জন ব্যক্তি দায়ী, তার মধ্যে নূরুল হুদা অন্যতম। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি কুলষিত এবং ধ্বংস করার জন্য আরও কয়েকজন ব্যক্তি দায়ী। যেমন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তবে আমরা কখনোই সেই অপসংস্কৃতিতে বিশ্বাস করি না, আমরা মব কালচারে বিশ্বাস করি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নূরুল হুদার সঙ্গে হওয়া মবে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

প্রকাশিত সময় : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫