সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনাকে পুশইন করুন: ভারতকে দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নিজেদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাবেন না, বরং যে স্বৈরাচার হাসিনাকে আপনারা অবৈধভাবে আদর-আপ্যায়ন করে রেখেছেন, তাকেই পুশইন করুন। শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে, তাদেরকেও পুশইন করুন।‘আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত ৫০-৫৫ বছরে বন্ধুসুলভ আচরণ আমরা পাইনি। যা পেয়েছি, তা অত্যন্ত মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নেই, পানি চুক্তিও নেই। ৫০ বছর ধরে ভারত শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু চুক্তি করেনি।’

তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাও মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে ভারত সরকার। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন, বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের যেসব নাগরিক টাকা চুরি করে ভারতে পালিয়েছে, তাদের পুশ করুন, আপনার দেশের নাগরিকদের নয়। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী, দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন, তাকে যদি আপনারা আদর করে রাখেন আর নিজের নাগরিকদের পুশ করেন, সেটা মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। তাহলে বুঝব, একটা ভালো কাজ করেছেন। তাকে রেখে নিজের নাগরিকদের পুশ করবেন এটা মেনে নেওয়া যায় না।’

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী প্রমুখ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাসিনাকে পুশইন করুন: ভারতকে দুদু

প্রকাশিত সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫