রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানানো হবে। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসার বিষয়টি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে, যখন তার আসার তারিখ চূড়ান্ত হবে।

একই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে ভিন্নতার দিকে ধাবিত না করার অনুরোধও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি

প্রকাশিত সময় : ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫