রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। ছাত্র-জনতার আত্মত্যাগে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের স্থান দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাগুরার ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম উপস্থিত জনতাকে বলেন, আপনাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আমরা আর দখলদার, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাতে দেশের শাসনভার দেব না। বিদেশী প্রভুদের ইশারায় যারা চলে, তাদের রাজনৈতিকভাবে পরাজিত করব।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মানবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের চেষ্টা করলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে

এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাগুরায় পদযাত্রা শুরু করে এনসিপি। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পদযাত্রাটি চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড়ে পথসভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দীন পাটোয়ারী, আকতার হোসেন, সারজিস আলম, ডা. তাসনীম জারা, সামান্তা শারমিন ও যুগ্ম সদস্য সচিব তারেক রেজা প্রমুখ।

পরে এনসিপি নেতাদের বহর নড়াইলের উদ্দেশে রওনা হয়। এর আগে তারা ঝিনাইদহ সফর শেষে মাগুরায় পৌঁছান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: নাহিদ ইসলাম

প্রকাশিত সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫