রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূসকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই দাবি জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনাসভায় যোগ দিয়ে মির্জা ফখরুল এ দাবি জানান। আলোচনাসভায় মির্জা ফখরুল অন্তর্র্বতী সরকারকে সীমান্ত হত্যাকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য। অত্যন্ত ইতিবাচক তার এই নির্দেশনা। বিএনপির দাবি, আগামীর এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ফখরুল বলেন, ‘মার্কিন ৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে। এটা বড় সমস্যা তৈরি হবে। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ড. ইউনূসকে ধন্যবাদ দিলেন মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ১১:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫