রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া থানাধীন আগলা গ্রামে নিখোঁজ ছয় বছর বয়সী শিশু মোঃ আবরারের লাশ উদ্ধার করা হয়েছে কচুরিপানার ভিতর থেকে। নিহত আবরার ওই এলাকার ডা. শওকত শরীফের ছেলে।
জানা গেছে, আজ (১৫ জুলাই ) মঙ্গলবার বিকাল থেকে আবরার নিখোঁজ ছিল। একই গ্রামের সেলিম নাদিয়া (১২)
ও মাইনুলের সাদিয়া (১৩) আবরারকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আবরার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে সাদিয়া ও নাদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে আবরারকে কচুরিপানার ভিতরে পাওয়া যাবে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রাত ৯:৩০ মিনিটে মজাহারের বাড়ির পেছনের কচুরিপানার ভিতর থেকে আবরারের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জমোঃ সুমন কাদরী জানান এ ঘটনায় আমরা ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

রিপোর্টারের নাম 

























