রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহসমান এর ছবি পদদলিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং কেন্দ্রীয় বিএনপি অফিসে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বাদ আসর রাজশাহী মহানগরীর রেলগেট থেকে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সামনে গিয়ে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত পথ সভা করেন।

পথ সভায় বোয়ালিয়া থানা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খন্দকার মাসুদ রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর পরাগ, আকতার জাহান, সাবেক ছাত্রনেতা নাজমুস সাদাত শাহান, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, সেন্টু, মিলু, ওয়াসিম, মিজান, ডলার,মৃদুল, শিশির ও শ্যামলসহ শত শত নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথিসহ উপস্থিত বক্তরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহসমান এর ছবি পদদলিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সেইসাথে ঐ সকল কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তারা বলেন আগামীতে এই ধরনের ধৃষ্টতা দেখালে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঘরে বসে থাকবেনা। দ্রুত একশন নেবে বলে উল্লেখ করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত সময় : ১০:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫