রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল খেলাফত মজলিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম ধাপে দেশের ২২৩ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, আগামী জাতীয় সংসদে তারা নিম্নকক্ষে আংশিক অনুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষে পূর্ণ-অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক দ্বিকক্ষীয় সাংবিধানিক কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে। দলটি মনে করে, একদলীয় বা একচ্ছত্র শাসনব্যবস্থা, জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটাতে ব্যর্থ।

এজন্য অনুপাতিক পদ্ধতিই সব শ্রেণি ও মতধারার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে।এ সময় মাওলানা মামুনুল হক বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃখজনকভাবে ইদানীং দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী দলগুলো নিজেদের মধ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে। এই পারস্পরিক বিরোধ ফ্যাসিবাদের দোসরদের উৎসাহিত করছে।
তারা জুলাই-আগস্টের বিপ্লবীদের বিরুদ্ধেও হামলার দুঃসাহস দেখাচ্ছে। আমরা সবাই যদি সচেতন না হই, তবে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দেবে। এখনই সময় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার।’সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২২৩ আসনে প্রার্থী ঘোষণা করল খেলাফত মজলিস

প্রকাশিত সময় : ১০:৩৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫