রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৬ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। তাদের জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই, এদিন ছাত্র-জনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজিত বিজয় র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী।

তিনি আরো বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যতিরেকে কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয় বিজয় র‌্যালি। এটি নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৬ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: মঈন খান

প্রকাশিত সময় : ১০:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫