রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ছে। বিপৎসীমার মাত্র ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মার বিপৎসীমা ১৮.০৫ মিটার। আজ সোমবার সকাল ৯টায় ১৭ দশমিক ৩৪ মিটার এবং সন্ধ্যা ৬ টায় পানির উচ্চতা বেড়ে হয়েছে ১৭ দশমিক ১৫ মিটার।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বেড়েছে ৫ সেন্টিমিটার। এর আগের দিন রোববার ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানির উচ্চতা বেড়েছিক ১৯ সেন্টিমিটার। গতকাল রোববার সকাল ৯টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৫ মিটার।
এদিকে, নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ পরিদর্শন বন্ধ করা হয়েছে। ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























