বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতার হুমকি, রাবির ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ থেকে সরে গেল আর্টসেল

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের হুমকির পর জনপ্রিয় সংগীত ব্যান্ড আর্টসেল এতে অংশ নিচ্ছে না। গত বৃহস্পতিবার শাখা ছাত্রলীগ নেতা আসাদুল্লাহ হিল গালিবের পাঠানো একটি ই-মেইলের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তাতে দেখা যাচ্ছে ইংরেজিতে লেখা ই-মেইল বার্তায় গালিব আর্টসেলকে বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের হত্যার দিনটি জাতি শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করে, কোনো উৎসবের মাধ্যমে নয়। অথচ ওই দিনে “৩৬ জুলাই মুক্তির উৎসব” শিরোনামে কনসার্ট আয়োজন জাতীয় শোক দিবসের প্রতি অবমাননা এবং বঙ্গবন্ধুর প্রতি ঔদ্ধত্য প্রদর্শন।’

ই-মেইলে গালিব হুঁশিয়ারি দিয়ে লিখেন, অনুষ্ঠান বাতিল না হলে এর সামাজিক ও সাংগঠনিক প্রতিক্রিয়া তীব্র হবে এবং তা আয়োজকদের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। “বঙ্গবন্ধুর সৈনিকরা” এ ধরনের অসম্মানের জবাব রাজপথেই দেয়।

পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে আর্টসেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, “অনিবার্য কারণে আমরা ১৫ আগস্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশগ্রহণ করছি না।”

এরপর ছাত্রলীগ নেতা গালিব আর্টসেলের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুকে লেখেন, “আপনাদের পদক্ষেপ জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাবোধের পরিচায়ক।”

এ বিষয়ে মুক্তির উৎসব আয়োজক কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “কোনো আলাপ ছাড়াই তাঁরা প্রোগ্রাম বাতিলের পোস্ট দিয়েছে। তাদের সাথে আলাপ করেই দ্বিতীয় তারিখ দেওয়া হয়েছিলো। অবশ্যই আর্টসেলকে পুরো আয়োজনের ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি আরও বলেন, “আয়োজন হবে বলেছি আয়োজন হবে। আর্টসেল অপেশাদারিত্ব দেখিয়ে ক্যান্সেল করায় প্রতিবাদে আমাদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় দুইটি ব্যান্ড। আর্টসেল না এলেও অনুষ্ঠান চলবে।”

উল্লেখ্য, অনুষ্ঠানটি গত ৫ আগস্ট হওয়ার কথা ছিল। এ জন্য সাবেক সমন্বয়ক আম্মার ৭৬ লাখ টাকা অনুদান সংগ্রহে বিভিন্ন দপ্তর ও সংস্থায় চিঠি দেন। এর কয়েকটি চিঠি ফাঁস হলে সমালোচনার মুখে পড়লে কনসার্ট স্থগিত করা হয়। পরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আম্মার ঘোষণা দেন, শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠান হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্রলীগ নেতার হুমকি, রাবির ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ থেকে সরে গেল আর্টসেল

প্রকাশিত সময় : ১১:৫৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫