রাজশাহীর বাঘা উপজেলার ৭নং আতার পাড়া.তেমাদিয়া, মানিকের চর, ,চকরাজাপুর,চর কালিদাসখালি.দাদপুর,পলাশীফতেপুর, দক্ষিণ পলাশী ইউনিয়নের হাজারও বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করেছেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক, মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী এসব বানভাসি মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সাবেক বাঘা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, আড়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিল, বাঘা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফদৌলা, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক জহুরুল ইসলাম জীবনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে আছে। যেকোনো বিপদ-আপদে আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের জন্য কাজ করে যাচ্ছি,তিনি আরও বলেন এই প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের তরুণ নেতাকর্মীরা প্রতিটি ইউনিয়নে তৎপর। শুধু নামমাত্র ত্রাণ বিতরণ নয়, আমরা স্বাস্থ্যসেবা, সুস্থ ও পরিশ্রমী পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। নদী ভাঙন ঠেকাতে স্থানীয়ভাবে সাময়িক বাঁধ তুলে, শুকনো খাবার ও পানি সরবরাহ করে আসছি—যাতে বন্যাদুর্গত পরিবারগুলো কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এত কঠিন সময়ে যদি আমরা পাশে থাকি, তবে মানুষের জীবন-মান সুরক্ষিত থাকে—এই আমাদের মূল লক্ষ্য।

রায়হান রোহানঃ 

























