রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন, কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।’

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে হারাগাছের বিভিন্ন এলাকায় বৃষ্টি উপেক্ষা করে এনসিপির বিচার, সংস্কার, গণপরিষদ এবং জাতীয় নির্বাচনের ভাবনা বিষয়ক প্রচারপত্র বিলি করেন এনসিপি সদস্যসচিব।

আখতার বলেন, ‘এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌছে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই আমরা সারাদেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি। গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি। একই সাথে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে, সেগুলো যাতে দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সাথে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব।’

তিনি বলেন, ‘সরকার নির্বাচনের যে সময়সীমা দিয়েছে সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়।’

বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘নতুন সংবিধানের বাস্তবায়নের কথা বলেছি অনেক আগে থেকেই। সরকার যে কোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে। তাহলে আমরা সরকারের সেই উদ্যোগকে সাধুবাদ জানাব।’

পরে তিনি পীরগাছার দেউতিসহ বিভিন্নস্থানে প্রচারপত্র বিলি ও পথসভায় বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন

প্রকাশিত সময় : ০৮:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫