শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিআর পদ্ধতি খায় না, মাথায় দেয় : গয়েশ্বর চন্দ্র রায়

সরকারের নির্বাচনী পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “পিআর পদ্ধতি খায় না, মাথায় দেয়, আমি বুঝি না, জনগণ কী করে বুঝবে।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমি বিশ্বাস করি সরকার সময়মতো নির্বাচন দিতে চায়। তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু সেটুকুই যথেষ্ট নয়। ভিপি নুরের ওপর যা ঘটেছে, আদালতের মাধ্যমে ডাকসু নির্বাচন স্থগিত হওয়া—এসব দেখে মনে হয়, আমরা আবার একটি যুদ্ধের সময় পার করছি।”

তিনি আরও বলেন, “৭১ সালের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এবং ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ-বিদেশে বসে নির্বাচনী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কে প্রার্থী হবেন, কে হবেন না, কতজন ফেস্টুন বানাবেন, লোক আনবেন—এসব যথেষ্ট নয়। এখন সময় আরেকটি লড়াইয়ের।”

বিএনপির শীর্ষ নেতাদের দলত্যাগ নিয়ে কথা বলতে গিয়ে গয়েশ্বর বলেন, “বড় বড় সুবিধাবাদী নেতা মাঝেমধ্যে দল ত্যাগ করেছেন। কিন্তু কখনোই তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির বিপক্ষে অবস্থান নেননি। তাঁরা কখনো খালেদা জিয়া বা তারেক রহমানকে ছেড়ে যাননি। বিএনপি তৃণমূলের দল, বিএনপি জনগণের দল। ষড়যন্ত্র করে এ দলের গতি রোধ করা যাবে না।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পিআর পদ্ধতি খায় না, মাথায় দেয় : গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত সময় : ০৬:৫২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫