শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিচ্ছি সন্দ্বীপে এমপি পাইছি মালদ্বীপে, পিআরের সমালোচনায় টুকু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি সন্দীপ এমপি পাইছি মালদ্বীপ। এরকম হলে কী চলবে? এ দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।’’

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও উপজেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘‘পিআর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না। পিআর মানে কি? ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে। টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষই চিনবে। নোয়াখালীর মানুষ তাদের জনপ্রতিনিধিকে চিনবে। এটাই তো হওয়ার কথা। কাজেই এ দেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে।’’

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোট দিচ্ছি সন্দ্বীপে এমপি পাইছি মালদ্বীপে, পিআরের সমালোচনায় টুকু

প্রকাশিত সময় : ০৯:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫