রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে মঞ্চের সামনে বসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

ফেনীর পরশুরাম উপজেলায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম স্টেশন রোড এলাকায় সংঘর্ষ হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে পরশুরাম স্টেশন রোড এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

দলের নেতারা জানান, সেখানে মঞ্চের সামনে চেয়ারে বসাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। ইসমাইল, তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও হোসেনসহ দুইপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। তাদের মধ্যে ইসমাইল ও তাজুল ইসলামকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, ‘‘তাদের হামলায় আমাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছে। হামলায় চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ও তার ছেলে গুরুতর আহত হয়ে ফেনীতে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু দেখছেন। জড়িতদের বিরুদ্ধে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন।’’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, ‘‘মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে দলীয় গ্রুপিং নেই।’

পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, ‘‘পুলিশ আগে থেকে ঘটনাস্থলে ছিল। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এখন সব কিছু স্বাভাবিক রয়েছে।’’

আহতরা লিখিত অভিযোগ করলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফেনীতে মঞ্চের সামনে বসা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

প্রকাশিত সময় : ১০:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫