বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসা শিক্ষার জন্য ম*র*দে*হ হাসপাতালে দানের ঘোষণা দিয়ে গেছেন ওসি মুস্তাফিজ

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১০২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নি*হ*ত নওগাঁ জেলা ডিবির ওসি মুস্তাফিজ হাসান মৃত্যুর পর তাঁর মরদেহ চিকিৎসা শিক্ষায় ব্যবহারের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দান করার ঘোষণা দিয়েছেন৷ ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর এফিডেভিড করে তিনি এই ঘোষণা দেন।
এফিডেভিডে তিনি উল্লেখ করেন, “এতদ্বার্থে আমি স্বেচ্ছায়, সজ্ঞানে, সুস্থ শরীরে ও মনে কাহারো বিনা প্ররোচনায় আমার মৃত্যুর পর আমার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে চিকিৎসা বিষয়ক ব্যবহারিক শিক্ষার জন্যে দান করিলাম।”
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে নওগাঁ জেলা ডিবির পুলিশের ওসি মুস্তাফিজ হাসান নি*হ*ত হন। দুর্ঘ*টনায় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।
নিহত মুস্তাফিজ হাসান গত ১৮ জুন নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। তার বাড়ি রাজশাহী নগরীর ধরমপুর এলাকার আলমের মোড়ে। তিনি ২০০৭ সালে এসআই হিসাবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
তার মরদেহ রাজশাহী নগরীর বাড়িতে নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চিকিৎসা শিক্ষার জন্য ম*র*দে*হ হাসপাতালে দানের ঘোষণা দিয়ে গেছেন ওসি মুস্তাফিজ

প্রকাশিত সময় : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫