শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, পাত্রী কে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বাগদান সম্পন্ন করেছেন। পাত্রী হলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনী।

গত বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এই বাগদান সম্পন্ন হয়।

গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান মাসউদ। এতে বাগদানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।’ (সূরা আন-নাবা, আয়াত ৮) আলহামদুলিল্লাহ ❣️

পরিবার সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন।

এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরাহ করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে হান্নান মাসউদ বলেন, ‘সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহর ঘর কাবা শরীফ ও প্রিয় নবীজি (স.) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছি। পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের খোঁজখবর নেবো এবং এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখাকে সুসংগঠিত করতে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ, পাত্রী কে?

প্রকাশিত সময় : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫