শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন চলছে

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭২
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিতে পোষ্য কোটা স্থগিত করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব এই ঘোষণা দেন।
এরপরও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পোষ্যকোটা স্থগিত না করে পুরোপুরি বাতিলের দাবিতে রাত সাড়ে তিনটা পর্যন্ত ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করে।
এদিকে উপ উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আজ রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে এই কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে আজ রবিবার সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করা হয়েছে।
এর আগে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে কয়েকজন শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে আমার অনশন শুরু করে। শনিবার দুপুরে তাদের সাথে আরও শিক্ষার্থী যোগ দেয়।
এদিন বেলা তিনটার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে উপ উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিনের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থী তোপের মুখে তিনি গাড়ি থেকে নেমে হেঁটে বাসার দিকে যান।
এসময় শিক্ষার্থীরা বাসার প্রবেশ পথের গেটে তালা ঝুলিয়ে দেয়। তিনি বাসায় ঢুকতে না পেরে জুবিরে ভবনে গেলে সেখানে কয়েকজন শিক্ষার্থী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে করে। এ সময় আরো কয়েকজন শিক্ষক কর্মকর্তা তার সাথে ছিলেন। রাত এগারোটার দিকে তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান।
এ ঘটনার প্রতিবাদে রাতেই শিক্ষক কর্মকর্তারা জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে আজ রবিবার পূর্নদিবস কর্মবিরতির ঘোষণা দেন।
উদ্ভূত পরিস্থিতিতে রাকসু নির্বাচনে অংশ নেয়া অনেক প্রার্থী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন চলছে

প্রকাশিত সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫